ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নতুন সিলেবাসে প্রশ্নপত্র, ৭ কলেজের পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষায় নতুন সিলেবাসের আলোকে প্রশ্নপত্র তৈরি করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য।

জানা গেছে, এদিন সকাল নয়টায় সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের পরীক্ষা শুরু হয়। সেখানে দর্শন বিভাগের মানোন্নয়ন দেওয়া পরীক্ষার্থীদের নন মেজর কোর্স ইংরেজি প্রশ্ন নতুন সিলেবাসে করা হলে সমস্যা দেখা দেয়। পরে পরীক্ষা স্থগিত করা হয়।

জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টচার্য বাংলানিউজকে বলেন, নতুন-পুরাতন সিলেবাসের কারণে মানোন্নয়ন পরীক্ষার্থীদের সমস্যা হয়। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে নতুন তারিখ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, সবার সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102