ads
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীতে গোসলে নেমে কুমিরের পেটে আট বছরের শিশু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৪২ বার পঠিত

নদীতে গোসল করতে নেমেছিল আট বছরের এক শিশু। বিশালাকার এক কুমির টেনে নিয়ে গেল তাকে তারপরে গিলে খেয়ে ফেললো। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেওপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ জুলাই) সকালে চম্বল নদীতে গোসল করতে নামে শিশুটি। সে সময়ই তাকে টেনে নিয়ে গিলে খায় বিশালাকার কুমিরটি। এই দৃশ্য দেখা মাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা। লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনে-হিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।

কুমিরের পেট থেকে শিশুটিকে বের করতে স্থানীয়রা উদ্যোগ নেয়। কিন্তু বন দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করেন। তাতে কুমিরের পেট থেকে শিশুটিকে বের করতে স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হয়।

পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত।

রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে যায় শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102