ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীতে পড়া সেই মাইক্রোবাস চালকের মরদেহ ২ দিন পর উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরির পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়া মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের দু’দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টার দিকে তার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

চালক মারুখ হোসেনের বাড়ি সিলেট জেলায় বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৫নং ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস নিয়ে মারুখ হোসেন নদীতে পড়ে যান। এর দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও নৌ সদস্যরা মাইক্রোবাসটি উদ্ধার করলেও চালক নিখোঁজ থাকেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা ফেরিঘাটের অদূরে একটি মরদেহ নদীতে ভাসতে দেখে রাজবাড়ীর ফায়ার সার্ভিসে খবর দেন। পরে, ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করলে তা মাইক্রোবাস চালকের বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102