ads
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদীর পাড়ে চাপা পড়ে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদীর পাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে সাহাব উদ্দিন (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ২ নং চানন্দী ইউনিয়নের মোল্লা গ্রামের রুহুল আমিনের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট সংলগ্ন পূর্ব পাশে মেঘনা নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রতিবেশী ও উদ্ধারকারী নেওয়াজ জানান, সাহাব উদ্দিন সকাল পৌনে ১০টার দিকে মেঘনা নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। বড়শি দিয়ে মাছ ধরার সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়ে মাটির নিচে চাপা পড়ে সে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মাটির নিচ থেকে চাপা পড়া অবস্থায় তাকে উদ্ধার করে পল্লী ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102