ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নদী খননের সময় পাওয়া গেল কষ্টি পাথরের মূর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদী খনন করার সময় একটি কষ্টি পাথরের কালো মূর্তি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় এই মূর্তি জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।

বরমান হোসেন জানান, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিঙ্গা নদীতে খনন কাজ চলছে। সকালে তুলসীগঙ্গা নদীর পাথরঘাটায় খননকাজ করার সময় নদীর তলদেশে মূর্তিটি পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন আরো জানান, মূর্তিটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের হতে পারে। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করে বলা যাবে। মূর্তিটির ওজন অনুমান ১১০ কেজি।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম জানান, পাঁচবিবি উপজেলার পাথরঘাটায় তুলসীগঙ্গা নদী খননের সময় পাওয়া মূর্তি টি ট্রেজারি শাখায় জমা দেয়া হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মূর্তিটি হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102