দেশীয় শোবিজের নন্দিত অভিনেত্রী ডলি জহুর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান জানান, ঠাণ্ডাজনিত সমস্যায় ডলি জহুর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। আজ (শুক্রবার) পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে।
ডলি জহুরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রওনক।
এছাড়া নিজের ফেসবুকে হাসপাতালের বিছানায় ধারণ করা একটি ভিডিও পোস্ট করেছেন রওনক হাসান। সেখানে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠাণ্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠবো।