ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নন্দীগ্রামে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে পিকেটাররা রোববার সন্ধ্যার দিকে ইউসুবপুর এলাকায় মহাসড়কে একটি ট্রাকে অগ্নিসংযোগ ও রাতে বাসস্ট্যান্ডের উত্তরপাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চালক খালি ট্রাক নন্দীগ্রাম থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। তিনি পথিমধ্যে ইউসুবপুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এর পর ট্রাক থামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। চালক ও হেলপার আগুন নিভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। এ ছাড়া পিকেটাররা রাত সোয়া ৮টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের উত্তর পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে এলাকার জনগণের মাঝে আতঙ্ক দেখা যায়।

নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। সংবাদ পেয়ে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া বাসস্ট্যান্ড এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

তিনি আরও জানান, এসব অপরাধে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102