ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নববধূর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার, স্বামী নিখোঁজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

সিলেট মহানগরীর কাজীটুলা এলাকায় তামান্না বেগম নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে নগরীর কাজীটুলার অন্তরংগ ৪নং বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশের ধারণা, গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাত ১২টার আগেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা তাদের।

এলাকাবাসী জানায়, তামান্নার স্বামীর নাম মো. আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে। এছাড়া তামান্নার বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সঙ্গে তামান্নার বিয়ে হয়।

এদিকে, মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102