ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবাবগঞ্জে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে ভাদুরিয়া ইউনিয়নের নির্শা কাজল দিঘি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কাজলদিঘী গ্রামের আলহাজ্ব হাফিজুল ইসলাম (৭৫) ও তার স্ত্রী ফেন্সি আরা বেগম (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। রাতে কে বা কারা তাদের বাড়িতে ঢুকে শ্বাসরুদ্ধভাবে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের দরজা না খোলায় স্থানীয় কয়েকজন অনেক ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারিনি। তদন্ত করে বিষয়টি বলা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102