ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবাবগঞ্জে প্রবাসীকে নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নাতনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫২ বার পঠিত

ঢাকার নবাবগঞ্জে ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১৯ জুন) ভোর চারটার দিকে উপজেলার প্যারাগণ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কাসেম (৬৫) এবং তার নাতনি ফারহানা (৮)।

আহতরা হলেন, প্রবাসী লাভলু, তার স্ত্রী রেখা (২০), রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫) এবং গাড়ির চালক মনির খান বিল্লাল (৫৪)। আহতরা ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম একটি মাইক্রোবাস নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনি ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে আনতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যান।

ভোরের দিকে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে পৌঁছলে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারালে যানটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102