ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবাবগঞ্জে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৬ বার পঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির উঠানে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের গিলাঝুকি লালঘাট গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ আহমেদ ওই গ্রামের মো. জিয়ারুল ইসলামের ছেলে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল আজিম শিশু জুনায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশু জুনায়েদের বাবা জিয়াউর ইসলাম বলেন, বিকেলে শিশু জুনায়েদকে নিয়ে তার মা পাশের বাসায় ঘুরতে যান। এর বেশ কিছুক্ষণ পর ওই বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠানে খেলতে গিয়ে মাল্টিপ্লাগ থেকে বিদ্যুতায়িত হয় জুনায়েদ। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন জুনায়েদকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102