ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবাবগঞ্জে ৭ জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আশ্রয়ণ প্রকল্পের কাজে আসা সাত জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরণ পাওয়া গেছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, বিভিন্ন বয়সী আক্রান্ত ওই দশজন শ্রমিকের কাজ করেন। গত মাসের ১৮ তারিখে তারা সকলে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জের কৈইলাইল ইউনিয়নের মাতাবপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজের জন্য এসেছিলেন। সেখানে তারা মোট ৬৩ জন ছিলেন। এদের মধ্যে কয়েকজনের জ্বর, ঠান্ডা ও কাঁশিসহ করোনাভাইরাসের সংক্রমিত হওয়ার বিভিন্ন উপসর্গ দেখা দেয়। বিষয়টি ২৩ তারিখে জানতে পেরে আমরা সেখানে গেলে কেউ স্বীকার করেনি তাদের কয়েকজনের জ্বর, ঠান্ডা ও কাঁশিসহ করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার উপসর্গ রয়েছে। এমনকি তাদের নমুনা সংগ্রহ করে চাইলেও তারা দিতে রাজি হয়নি।

“পরে ২৫ তারিখে স্থানীয় স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে তাদের অসুস্থ বিষয়টি নিশ্চিত হয়ে এমপিকে বিষয়টি অবগত করে রাতেই ইউএনও ও স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় পরের দিন সকালে আলাদাভাবে মেডিকেল টিম গঠন করে ওই আশ্রয়ণ প্রকল্পের বেশ কয়েকজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে দশজনের ফলাফল পজেটিভ আসে।”

তিনি বলেন, তাদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করে সেদিনই তাদের ঢাকার আইডিইসিআরে নিয়ে পুণরায় নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। তারপর তাদের ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করা হয়। এখনও তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

“পরে ওই দশজন থেকে সাতজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি আমরা গত বৃহস্পতিবার নিশ্চিত হয়েছি। এটি বিপদ সংকেত। এজন্য সকলকে সর্বাত্মক সর্তকতা অবলম্বনসহ সরকার নির্ধারিত সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102