ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবীগঞ্জে যুবকের গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত
হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক যুবকের গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার দিবাগত রাতে উপজেলার হোসেনপুরে নিজ বাড়ির নির্মাণাধীন একটি ঘরের পেছন থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

নিহত যুবকের নাম মিরাজ মিয়া (৩২)। তিনি হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে। মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে উপজেলার হোসেনপুরে নির্মাণাধীন ঘরটির পেছনে মিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহীনুর আলম জানান, মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের দুই সদস্যকে থানায় আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102