ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবীগঞ্জ পৌর নির্বাচন; বিএনপিপ্রার্থীর পক্ষে কাজ করার আ.লীগ নেতা বাবা-ছেলেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচারণা সভায় সভাপতিত্ব করায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বিএনপির প্রচারণায় সভাপতির দায়িত্ব পালন করায় আফরোজ চৌধুরীর ছেলে আনোয়ার হোসেন চৌধুরী কনুকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা গণমাধ্যমকে এ তথ্য জানান।

নির্মলেন্দু দাশ রানা জানান, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পরদিন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর ধানের শীষ প্রতীকের প্রচারণা সভা হয়। এতে সভাপতিত্ব করেছিলেন পৌরসভার ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফরোজ মিয়া চৌধুরী। এ সভার ভিডিওচিত্রও ছড়িয়ে পড়েছে। এছাড়া তার ছেলে এবং পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনুও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবা-ছেলেকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত আফরোজ মিয়া চৌধুরী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আমার গ্রামের বাসিন্দা। তাই তার সমর্থনে সভায় যেতে হয়েছে। আর গ্রামের কোনো সভা হলেই আমি সভাপতিত্ব করি। সেই ধারাবাহিকতায় ওইদিনের সভায়ও সভাপতিত্ব করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102