ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নবীনগরে ঝড়ে গাছ উপড়ে অটোরিকশার ওপর, চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝড়ে গাছ উপড়ে পড়ে আলী আহমেদ (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর পৌরসভার কোনাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমেদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের তালতলা এলাকার আলী আকবরের ছেলে।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেবব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবীনগর পৌর এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি যাচ্ছিল। কোনাঘাট এলাকায় পৌঁছালে ঝড় শুরু হয়। ঝড়ে একটি জামগাছ উপড়ে অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আলী আহমেদসহ অন্য যাত্রীরা আহত হন। খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে গাছটি সরিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অন্য আহত যাত্রীরা নিজেরাই চিকিৎসা নিয়েছেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ বলেন, আহত আলী আহমেদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102