ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে নুসাইবা (০৬) ও রোজামনি (০৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের মাঝিকারা এলাকায় এ ঘটনা ঘটে।
রোজামনি ওই এলাকার আনোয়ার হোসেনের এবং নুসাইবা একই এলাকার মনির হোসেনের মেয়ে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, দুই শিশু সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় সবার অজান্তে স্থানীয় পাইলট স্কুল সংলগ্ন পুকুরে ডুবে যায়। পরে পরিবারের তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তাদের মরদেহ দেখতে পায়। পরে তাদের উদ্ধার করা হয়।