ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নয়াপল্টনে অটোরিকশার ধাক্কায় আহত বিএনপিকর্মী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭২ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত অনিতা বিশ্বাস (৫৫) নামের এক বিএনপিকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগর ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওএসইসি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনিতা বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস জানান, তার মা গত ১৮ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচিতে অংশ নিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান। পার্টি অফিসের পৌঁছামাত্র দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওএসইসিতে ভর্তি করা হয়। এর ২৪ ঘণ্টা পরই শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনিতা বিশ্বাস ওয়ারী থানাধীন গোলাপবাগ এলাকার নিজ বাসায় থাকতেন। তার স্বামীর নাম অমূল্য বিশ্বাস। এ বিষয়ে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৫ ১৯/০২/২০২৩ইং।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102