ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩৬ বার পঠিত

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেন। ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন।

এর আগে বুধবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর বিএনপির উভয় অংশের নেতারা নয়াপল্টনে সমাবেশস্থল পরিদর্শন করেন। সেখানে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে।

এদিকে বিএনপির সমাবেশের কারণে নয়াপল্টন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102