ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর নয়াপল্টনে হোটেলে মিলল বিআইডব্লিউটিসি’র প্রকৌশলী লাশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১০১ বার পঠিত

রাজধানীর নয়াপল্টনে ‘হোটেল দ্য ক্যাপিটাল’- দরজা ভেঙে মিলেছে বিআইডব্লিউটিসি’র এক নির্বাহী প্রকৌশলীর লাশ। তার নাম আব্বাস উদ্দিন (৫৫)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে মরদেহটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

নিহতের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত আব্দুল খালেক।

বুধবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, আব্বাস উদ্দিন চট্টগ্রাম সদরঘাটের বিআইডব্লিউটিসি’র নির্বাহী প্রকৌশলী। অফিসের কাজে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তিনি। ওইদিনই নয়াপল্টন ভিআইপি রোডের হোটেল দ্য ক্যাপিটালের ৩০৪ নম্বর রুমে ওঠেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই আরও জানান, মঙ্গলবার দুপুরে তিনি হোটেল ছেড়ে যাওয়ার কথা। তবে তার কোনো সাড়াশব্দ না পেয়ে তার ফোনে যোগাযোগের চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। পরে তারা থানায় খবর দেয়। রাতে ওই ব্যক্তির রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে জানান এই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102