২০ জানুয়ারি‘২২ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ে বিএনপি’কে পুনঃ গঠন ও অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ দের সাথে ভুার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়াতা বাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র আন্তর্জাতিক সম্পাদক ও ইউরোপের সাংগঠনিক প্রধান সমন্বয়ক জনাব মাহিদুর রহমান এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক এবং ইউরোপের সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন।
সভায় নরওয়ে বিএনপি’র সভাপতি বাদল ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহ আলমসহ সিনিয়র নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন। সভায় শহীদ জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান সহ সর্বস্তরের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে উক্ত আলোচনা সভার সমাপ্তি করা হয়।