ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরওয়ে বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান জুনায়েদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত
নরওয়ের বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান জুনায়েদ

ভয়ঙ্কর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েই চলছে। নিশ্চিত বিপদ জেনেও দালালদের লোভনীয় প্রস্তাব আর স্বপ্ন পূরণে যুব সমাজ ওই পথেই পা বাড়াচ্ছে। ফলে স্বপ্ন পূরণ তো দূরের কথা, আদম ব্যপারী বা দালালদের খপ্পরে পড়ে সব খুইয়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। আবার গভীর সাগরে ডুবে মরায় অনেক মায়ের কোল খালি হচ্ছে। এমনই একজন আদম ব্যবসায়ী নরওয়ের জুনায়েদ। নরওয়ের বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান জুনায়েদ বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে নরওয়ে থেকে পলাতক রয়েছে বর্তমানে। নরওয়ে পুলিশের নিকট জুনায়েদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ নানাবিধ গুরুতর প্রতারণার অভিযোগ রয়েছে।

জুনায়েদ গত কয়েক বছর ধরে বাংলাদেশ এবং ইউরোপের মধ্যে আদম ব্যবসা করে আসছিল। তারই ধারাবাহিকতায় নরওয়েসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে তাদের আত্মীয় স্বজনদের ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে আসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে পলাতক রয়েছে। যার প্রেক্ষাপটে নরওয়ে ইমিগ্রেশন পুলিশ জুনায়েদের ভিসা নবায়ন বন্ধসহ তাকে কালো তালিকাভুক্ত করে।

আরো জানা যায়, সে রোমানিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, বাংলাদেশসহ অনেকগুলো দেশে টাকার বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে রোমানিয়া ও বুলগেরিয়ান স্ত্রীদের পরিবারের পক্ষ থেকে নরওয়ে পুলিশের নিকট অভিযোগ দ্বায়ের করা হয়েছে।

এছাড়া নরওয়ে,সুইডেন, ডেনমার্ক, স্কটল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী অনেক বাংলাদেশী পরিবারের নিকট হতে জুনায়েদ মোটা অংকের টাকা আত্মসাত করেছেন। এই মূহুর্তে ভুক্তভোগীরা জুনায়েদকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। ইউরোপের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গ্রুপগুলোতে জুনায়েদ সংক্রান্ত সতর্কবার্তা জারী করা হয়েছে।

গত ২০২০ সালে ০৮ই জুন লিবিয়ায় বাংলাদেশী অভিবাসী প্রত্যাশী হতাহতের ঘটনায় মানব পাচারকারীদের মধ্যও জুনায়েদের নাম রয়েছে মমেৃ জানা যায় এবং বর্তমানে নরওয়ের আইনে কালো তালিকায় রয়েছেন বলে জানা যায়। নরওয়ের সকল বসবাসরত বাংলাদেশীদের পক্ষ হতে ইতিমধ্যে তাকে খুঁজে বের করার জন্য চেষ্টা অব্যহত রয়েছে। নরওয়ে বাংলাদেশী কমিউনিটির মধ্যে অনেক ভুক্তভোগী জুনায়েদকে ধরে পুলিশের নিকটে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক ভুক্তভোগী ফোন করেও ফোন নাম্বারটি বন্ধ রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে নরওয়ের বাংলাদেশ কমিউনিটির সভাপতি, জনাব বাদল ভুঁইয়ার কাছে আমরা জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সত্যতা রয়েছে।

সার্বিক বিষয়ে ঘটনা সত্যতা যাচাই করার জন্য আমরা জনাব জুনায়েদের সাথে নরওয়ের ব্যক্তিগত মোবাইল নাম্বার বন্ধ থাকার কারনে যোগাযোগে ব্যর্থ হই। প্রবাসে বাংলাদেশীদের এই ধরনের কর্মকান্ডের কারনে বিভিন্ন দেশে বাংলাদেশী কমিউনিটিরা সামাজিকভাবে বিতর্কিত হবেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন নরওয়ের বাংলাদেশ কমিউনিটির সভাপতি, জনাব বাদল ভুঁইয়াসহ আরও অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102