ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরওয়েতে ফাইজারের টিকা নিয়ে ৩৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৫৯ বার পঠিত

নরওয়েতে ফাইজারের টিকা নিয়ে এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। যাদের সবার বয়সই ৭৫ এর ওপরে। টিকা নিয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিরাও। তবে নরওয়ে কর্তৃপক্ষের দাবি, ভঙ্গুর ও ঝুঁকিতে থাকা অসুস্থ রোগীর ক্ষেত্রে টিকাদানে মৃত্যু অস্বাভাবিক নয়। আবার কোন কোন বিশেষজ্ঞ বলছেন, টিকা নেয়ার পর কেবল এন্টিবডি দিয়ে শতভাগ সুরক্ষা দেয়া সম্ভব নয়।

নরওয়েতে করোনার টিকা নেয়ার পর বৃদ্ধাশ্রমের ৩৩ জনের মৃত্যুর ঘটনায় টিকা নেওয়া নিয়ে উদ্বিগ্ন দেশটির মানুষ। এ অবস্থায় টিকা নেবেন কি না তা নিয়ে দ্বিধাগ্রস্ত স্থানীয়দের পাশপাশি প্রবাসী বাংলাদেশিরাও।

বাংলাদেশি প্রবাসী কণা দাস বলেন, নরওয়েতে যারা করোনার টিকা নেবেন সেসব স্বাস্থ্যকর্মীদের বয়স ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এনে দিতে বলেছেন।

তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে নরওয়ে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য দফতর জানায়, টিকায় মৃত্যু হওয়া প্রত্যেকে আগে থেকেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন। এছাড়া স্বাভাবিকভাবেই নরওয়ের বৃদ্ধাশ্রমে প্রতিদিন ৪৫ জনের মৃত্যু হয়। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানায় নরওয়ে কর্তৃপক্ষ।

টিকা নিয়ে মৃত্যুর পাশাপাশি বিভিন্ন দেশে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর কেবল এন্টিবডি ভাইরাস থেকে শতভাগ সুরক্ষা দিতে পারে না।

চীন ন্যাশনাল ইম্যুনাইজেশন প্রোগ্রামের প্রধান ওয়াং হুয়াকিং বলেন, কোভিড নাইন্টিনের এন্টিবডির পাশাপাশি ইম্যুনোলজিক্যাল মেমোরি ও সেলুলার ইম্যুনিটি কাজ করার বিষয় রয়েছে। টিকা নেয়ার পর পুরো সুরক্ষার বিষয়টি সমন্বিতভাবে হয়ে থাকে। শুধু যে এন্টিবডিই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তা নয়। আমি জোর দিয়ে বলতে চাই, ভ্যাকসিন শতভাগ নিরাপদ। তবে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ভঙ্গুর স্বাস্থ্যের ক্ষেত্রে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম নয় এটি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি ১ লাখ টিকা গ্রহণকারীর মধ্যে মাত্র ছয়জনের মধ্যে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিরাপদ বলে দাবি করেছে ফাইজার-বায়োএনটেকসহ করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102