ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরওয়ে বিএনপি’র উদ্যোগে ফ্রি ভাষা শিক্ষার কার্যক্রম শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

১৭ই অক্টোবর ২০২১ তারিখে নরওয়ের ওসলোতে নরওয়ে বিএনপি’র উদ্যোগে বিনামূল্যে সকল স্থানীয়ভাবে বসবাসরত বাংলাদেশী ও বিদেশী মানুষের জন্য নরওয়েজিয়ান ভাষা শিক্ষা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। এছাড়াও একই সময়ে ফ্রি চাকুরীর সেবা ২০২১ নামক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি নরওয়ের সভাপতি জনাব বাদল ভুঁইয়া।

বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন এবং নরওয়ের সরকারের অর্থায়নের উক্ত ভাষাশিক্ষা কার্যক্রমটি পরিচালিত হবে।

উক্ত সেমিনারে বিএনপি নরওয়ের সভাপতি জনাব বাদল ভুঁইয়া বলেন, “নরওয়েতে বসবাসরত বাংলাদেশীদের ও বিদেশীরা যারা নরওয়েতে বসবাস করছেন অথচ নরওয়েজিয়ান ভাষা জানেন না তাদের জন্যই আমাদের এই ভাষা শিক্ষা কার্যক্রম। যা সম্পূর্ন ফ্রি। শিক্ষাই হবে জাতীর আগামী দিনের চলার পথ। আমি মনে করি নরওয়েতে বসবাসরত বাংলাদেশীদের জন্য এই ভাষা শিক্ষা সকলক্ষেত্রে কাজে লাগবে। বিশেষ করে চাকুরীর ক্ষেত্রে। আর নরওয়ের সরকার গণতান্ত্রিক দলকে সবসময় সমর্থন করে আসছে। আমার রাজনীতি জীবনে দীর্ঘ সময় ধরে বিএনপি’র সাথে জড়িত এবং নরেওয়ে বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন এবং নরওয়ের সরকারের অর্থায়নের উক্ত ভাষাশিক্ষা কার্যক্রমটি আমি বিএনপি নরওয়ে কে যুক্ত করতে পেরে আনন্দিত। আমি বিএনপি নরওয়ের সকল সদস্যদের, উপদেষ্টাবৃন্দদের ধন্যবাদ জানাই। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ন্যাশনাল অর্গানাইজেশন এবং নরওয়ের সরকারকে। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

নরওয়ে বিএনপি’র সভাপতি, জনাব, বাদল ভুঁইয়া

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিএনপি নরওয়ের জেনারেল সেক্রেটারীসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নরওয়েতে বসবাসরত সকল বাংলাদেশীদের মধ্যে ফ্রি ভাষা শিক্ষার ফরম বিতরণ করা হয়।

সেমিনার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102