ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন।

ভৈরব হাইওয়ে পুলিশ জানিয়েছে, রায়পুরার মরজাল থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি ভিটি মরজাল যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল শিমুলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে এক শিশুসহ সিএনজিতে থাকা ৩ যাত্রী মারা যান। আহত হন আরও ২ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ভৈবর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে মডেল থানার এসআই তপর উদ্দিন বলেন, ঘটনাস্থলে ৩ জন মারা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কেউ মারা গেছে কি না তা নিশ্চিত নই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102