ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নরসিংদীর শিবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোরে শিবপুর মডেল থানাধীন তেলিয়া শ্মশানঘাট সংলগ্ন একটি সবজির ক্ষেত থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মাহমুদুল হাসান মারুফ ও মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকার তেলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় এলাকা তেলিয়া গ্রামের হাবিবুল্লাহর শিমের ক্ষেত থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ৪টি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শিবপুর থানার তেলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. রবিন মিয়া (২৬), মোমেন ভূঁইয়ার ছেলে মো. তন্ময় ভূঁইয়া (২০), বাশার ভূঁইয়ার ছেলে মো. জয়নাল ভূঁইয়া (১৮), আনোয়ার হোসেনের ছেলে মো. উজ্জ্বল মিয়া (১৯) ও মুন্সেফেরচর এলাকার বকুল হোসেনের ছেলে নাদিম মিয়া(২৭)।

গ্রেফতারকৃত রবিন ও তন্ময়ের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102