ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে নির্বাচনি সংঘর্ষ, ২০ জন গুলিবিদ্ধসহ আহত ৫০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

নরসিংদীতে ইউপি নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছেন। কেন্দ্র দখলের কারণে কালাই গোবিন্দপুর কেন্দ্রে ৩০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল।

রোববার (২৮ নভেম্বর) জেলার চরাঞ্চল করিমপুর, নজরপুরের দিলারপুর, কালাই গোবিন্দপুর, শীলমান্দি ও আমদিয়ায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।

জেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় নজরপুর ইউনিয়নের দিলাপুর কেন্দ্রে জালভোট দেয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে ভোট গ্রহণ স্থগিত করেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে করিমপুর ১নং কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় নৌকার সমর্থকরা বাধা দিতে গেলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক লোক আহত হয়। মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়।

অন্যদিকে দুর্গম চরাঞ্চল কালাই গোবিন্দপুরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কেন্দ্র দখল করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোট গ্রহণ শুরু হয়। এছাড়া আমদিয়া,শীলমান্দি ও চিনিশপুরে কেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে জালভোট, কেন্দ্র দখল ও হত্যার হুমকির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া রিপন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102