ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত বেড়ে ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

তিনজন নিহতের ঘটনা নিশ্চিত করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ। নিহতরা হলো- বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার পুত্র মো. সালাউদ্দিন (৩০), একই এলাকার জাহাঙ্গীর (২৬) এবং দুলাল মিয়া (৫০)।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার বাঁশগাড়ি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে আশরাফুল হক সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের সঙ্গে। এটা নিয়েই বেশ কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

গতকাল বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণ হয়। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোররাতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তারা।

এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে। সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশিদ বলেন, নরসিংদী জেলা হাসপাতালে একটি মরদেহ আর নরসিংদী সদর হাসপাতালের মর্গে আরেকটি মরদেহ আছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দুই গ্রুপের সংঘর্ষে প্রথমে দুলাল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে বলে জেনেছি। পরে আরও দুজনসহ মোট তিনজন নিহতের ব্যাপারে নিশ্চিত হয়েছি। দুলাল মিয়ার মরদেহ মর্গে আনার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102