ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে প্রবাসফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩০ বার পঠিত

নরসিংদী শহরে বাসার ছাদে নিয়ে কামরুজ্জামান নামের প্রবাসফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার ব্রাহ্মণপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান (৪০) নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন। তিনমাস আগে দেশে ফেরেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দেশে টিউশনি-শিক্ষকতার পর কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরবে কমর্রত ছিলেন। তিনমাস আগে দেশে ফিরে আবারও টিউশনি শুরু করেন। বুধবার সন্ধ্যায় সাটিরপাড়ার বাড়ি থেকে বের হন তিনি। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ার গুরুদাস নামের এক ব্যক্তির বাড়ির ছাদে তাকে ডেকে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার কারণ জানার চেষ্টা চলছে।জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102