ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

নরসিংদীর বেলাবতে বাস চাপায় আতিকুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আতিকুল রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
সে উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, ঘটনাস্থলে বাসে থাকা দুই-তিনজন যাত্রীর সঙ্গে ড্রাইভারের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকজন জড়ো হয়ে পড়ে। সবার সঙ্গে আতিকুলও দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে ড্রাইভার বাসটি চালাতে শুরু করলে আতিকুল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয়দের সহায়তায় আমরা ইতোমধ্যে বাস ও তার চালককে আটক করেছি। চালকের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102