ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

নরসিংদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বুধবার (১২ মে) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, একটি যাত্রীবাহী লোকাল বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে সৃষ্টিগড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ও এক নারীসহ তিনজন নিহত ও মাইক্রোবাসটির আরও ৫ জন আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ইটাখোলা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হাতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে।

যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ। এ দুর্ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102