ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর ইউপি চেয়ারম্যান কিশোরগঞ্জে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দীন খান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা নামের তাঁর এক সহকারী গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন খান (৫২) আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। একই সঙ্গে তিনি ঠিকাদার হিসেবে কাজ করতেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চেয়ারম্যান নাসির উদ্দিন মোটরসাইকেলে করে নিজের সহকারী রাজীব সাহাকে (২৮) নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণকাজের একটি সাইট পরিদর্শনে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। অজ্ঞাত কোনো যানবাহন তাঁদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। সড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। দুজনকেই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি।

রায়পুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, ঠিক কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা আমরা নিশ্চিত নই। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি আমরা। দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102