ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর পলাশে ভেজাল সার তৈরির কারখানা সিলগালা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৯ বার পঠিত
নরসিংদীতে ভেজাল সার তৈরির কারখানা সিলগালা

নরসিংদীর পলাশে কীটনাশক ও ভেজাল সার তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাটিতে অনিয়মের সত্যতা পাওয়ায় এম কে এগ্রো প্রোডাক্স নামে কারখানাটি সিলগালা করা হয়। পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সেকান্দরদী বাজারের কাজল মিয়া দীর্ঘদিন ধরে এম কে এগ্রো প্রোডাক্স নামে ভেজাল লাঙ্গল মার্কা দস্তা সার, জিপসামসহ বেশ কয়েকটি সার জাতীয় উপকরণ ও বিভিন্ন প্রকার কীটনাশক বাজারে বিক্রি করে আসছেন। বিষয়টি পলাশ উপজেলা কৃষি অফিসের নজরে আসলে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের টের পেয়ে কারখানার মালিক ও অন্যান্য কর্মচারীরা পালিয়ে যান। পরে কারখানার সকল মালামাল জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, স্থানীয় ইউপি সদস্য সিরাজ মিয়াসহ আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিলভিয়া স্নিগ্ধা সাংবাদিকদের বলেন, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ার কারণে জরিমানা করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102