ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর বেলাবতে ধানক্ষেতে মিলল অটোচালকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

নরসিংদীর বেলাবতে ধানক্ষেত থেকে কাঞ্চন মিয়া (৬০) এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের লোহাজুড়ি চর বিএম কলেজের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাঞ্চন মিয়া নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের মৃত মোতালিম মিয়ার ছেলে। পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে মেরে ধানের জমিতে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশে খবর দিলে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রযুক্তির সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102