ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে নিহত ডাকাত জুয়েলসহ চার থেকে পাঁচজনের একটি দল উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় ডাকাতির চেষ্টা চালায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা চিৎকার শুরু করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘেরা করে ফেলে। এ সময় তিন ডাকাত পালিয়ে গেলেও দু’জনকে তারা ধরে ফেলে। পরে উত্তেজিত গ্রামবাসী তাদের এলোপাথাড়ি পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এ সময় উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত অটোরিকশাটি আগুনে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেদ আলী পাঠান জানান, দু’জন গণপিটুনিতে নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা সেখানে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরবর্তী পদক্ষেপ নিতে কাজ করছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102