ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে প্রেমিকসহ ৫ জন মিলে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তারই কথিত প্রেমিক এবং তার চার সহযোগীর বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (৯ ডিসেম্বর) রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মনোহরদী থানায় প্রেমিক শাওন মিয়াসহ (২৫) তার চার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছেন।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

অভিযুক্ত শাওন মিয়া মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। অন্য আসামিরা হলো- মো. আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মো. সুমন (২২) ও মোমারক হোসেন (২২)।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দশম শ্রেণির ওই স্কুলছাত্রীর সঙ্গে অভিযুক্ত শাওন মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। আড়াই মাস আগে ওই ছাত্রীকে জেলা শহরে নিয়ে দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে দুজনের বিয়ে হয়ে গেছে বলে জানিয়ে বিষয়টি তিন মাস গোপন রাখতে বলে প্রেমিক শাওন। সম্প্রতি ওই ছাত্রী বিয়ের কাগজপত্র চাইলে টালবাহানা করতে থাকে সে।

গত ৩ ডিসেম্বর হাতিরদিয়ার একটি পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন মিয়া। পার্কে সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার সহযোগীরা। সেখানে স্কুলছাত্রীকে টানা ৪ দিন আটকে রেখে কথিত প্রেমিক শাওন ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে বলে জানান ওসি।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে নির্যাতিত ছাত্রীকে মনোহরদীর চালাকবাজারের পাশে ফেলে রেখে চলে যায় তারা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102