ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর রায়পুরায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলছে। রোববার বেলা সাড়ে ১১টায় দিকে এ রিপোর্ট লেখার সময় সংঘর্ষ চলছিল।

এরআগে সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় আলমগীর হোসেন আলম (১৯) নামে একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আলমগীর হোসেন বাঁশগাড়ী এলাকার জহর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান রাতুল হাসানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেন নামে একজনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা ও নরসিংদী সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দলগতভাবে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার জন্য সেটিকে আধিপত্য বিস্তার নয় বলেও দাবি করেন নিহতের স্বজনরা।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102