ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ৬

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে ৫ জন ও উপজেলার মেথিকান্দার রেলগেট এলাকায় ১ জনের মৃত্যু হয়।

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। তবে সকলেই পুরুষ।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে ৫টি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা সকাল সাড়ে ৯টায় দিকে পৌঁছায়। এরপর তারা মরদেহ উদ্ধার করে।

এদিকে, সকাল সাড়ে ১১টায় মেথিকান্দার রেলগেট এলাকায় ঢাকা থেকে সিলেটগামী আরেক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ৬ জন মারা গেছে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের পরিচয় চিহ্নিত করতে পারেনি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী স্থানের লোক। লাশ উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করেছে। এর মধ্যে কোনো এক ট্রেনের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। আমরা এ ঘটনাটি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102