ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর রায়পুরার জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

নরসিংদী: নরসিংদীর রায়পুরার শেরপুরে কলাক্ষেতে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধের জেরে এ জোড়া খুনের ঘটনা ঘটে বলে পুলিশকে জানিয়েছে গ্রেপ্তাররা।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

এর আগে মঙ্গলবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার শেরপুর পশ্চিম পাড়ার আসাদ হোসেনের ছেলে মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার দুলাল মিয়ার ছেলে কাউসার (২৫)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলাক্ষেত থেকে উদ্ধার হওয়া মুখমণ্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে রায়পুরা থানায় মামলা করেন। দুই মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারাসহ মোট ৬ জন এ হত্যায় অংশ নেয়। জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধের জেরে দুইজনকে পরপর কুপিয়ে হত্যা করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন বলেন, গ্রেপ্তারদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা লাকিস্ট্রাইক সিগারেটের সঙ্গে আসামি কাউসারকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাওয়া লাকিস্ট্রাইক সিগারেটেরও মিল পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাক্ষেত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102