ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর শিবপুরে কিশোরগ্যাংয়ের হাতে তরুণ খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৩ বার পঠিত

নরসিংদীর শিবপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে নাহিদ (১৮) নামে এক কলেজছাত্রকে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

রোববার (৯ জুলাই) দুপুরে উপজেলার বন্যারবাজার তাতারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ উপজেলার হরিহরদী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং তাতারকান্দী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত নাহিদের ভাই নাঈম জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অংশ নিতে ফরম ফিলাপের জন্য বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দেন নাহিদ। এ সময় এলাকায় কিশোরগ্যাং হিসেবে পরিচিত দেলোয়ার, সাইফুল, শান্ত, তুহিন, শাওন, নাজমুলসহ একাধিক সন্ত্রাসী তাকে ধাওয়া করে। দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। একপর্যায়ে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি ডোবার পানিতে চুবানো হয় তাকে। এলাকাবাসীর সহায়তায় নাহিদকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্তরা এলাকায় কিশোরগ্যাং পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মেজবাহ উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে কলেজছাত্রের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102