ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে বালুবাহী ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী শামীম মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ওই কিশোরের মা পিংকি বেগমসহ পাঁচজন।

সোমবার সকালে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম মিয়া শিবপুর উপজেলার কুমারটেক গ্রামের ভেড়ামারা এলাকার সুমন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় শামীম তার মা পিংকি বেগমের সঙ্গে ওই অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, শামীম তার মা পিংকি বেগমসহ ছয়জন ওই অটোরিকশায় শিবপুরে ফিরছিলেন। অটোরিকশাটি ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ইগাঁও এলাকায় পৌঁছানোর পর মনোহরদীগামী একটি বালুবাহী ট্রাক তাদের অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হন শামীমের মা পিংকি বেগমসহ পাঁচজন। তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত কিশোরের মামা শাহীন আলম জানান, পিংকি ও ভাগ্নে শামীম মিয়া গাজীপুরে গিয়েছিলেন কয়েক দিন আগে। গাজীপুরের একটি কারখানায় শামীমের বাবা সুমন মিয়া চাকরি করেন। সোমবার ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয় ভাগ্নে। বোন হাসপাতালে চিকিৎসাধীন।

শিবপুর থানার উপপরিদর্শক রাসেল কবির জানান, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে আছে। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

তবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102