ads
রবিবার, ১০ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলছিটিতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে সোবহান খলিফা (৬০) নামের এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে একটি ছিনতাইকারী চক্র। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার মগড় ইউনিয়নের শ্রীরামপুর নামক স্থান থেকে অটোরিকশাচালক সোবহান খলিফার লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।

নিহত সোবহান খলিফা উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত রশিদ খলিফার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি অটো নিয়ে রাস্তায় বের হন। রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান দুর্বৃত্তরা। তার অটো গাড়িটি পাওয়া যায়নি।
নিহত সোবাহানের ছেলে আল মামুন বলেন, বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার ব্যাটারী চালিত অটোরিক্সাটি নিয়ে গেছে কে বা কারা। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মামুন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শ্রীরামপুর এলাকার ঝালকাঠি-বরিশাল সড়কের পাশ থেকে সোবাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিষটি তদন্ত করছে। ঘটনাটি কিভাবে সংঘটিত হলো তা তদন্তের পরে বলা যাবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102