ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলছিটিতে তিন শিক্ষকের তিনটি বসতঘর ভস্মিভূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

ঝালকাঠি; ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে তিন শিক্ষকের তিনটি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। উপজেলার আমিরাবাদ গ্রামে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১২টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত মুনসুর হাওলাদারের বসতঘরে অগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা অন্য দুই শিক্ষক আবদুস সত্তার হাওলাদার ও টিপু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষ পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. আবদুস সত্তারের ছেলে মাহবুব হোসেন জানান, আমার চাচা মৃত মো. মুনসুর হাওলাদারের বসতঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুনে তিনটি বসতঘর, নগদ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য সব মালামাল পুড়ে যায়। এতে আমাদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনমুল হক শাহিন আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ২৫-৩০ টাকার টাকার ক্ষতি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102