ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলডাঙ্গায় পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২ বার পঠিত

নাটোরের নলডাঙ্গায় পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে মুন্নি খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্নি খাতুন উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী মতিনের মেয়ে। সে খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বুধবার ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নৌকা নিয়ে পিকনিকে বের হন। এসময় দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন নৌকার ইঞ্জিনের কাছে বসেছিল। অসাধানতাবশত ওই ছাত্রীর ওড়না বাতাসে উড়ে চাকায় পেঁচিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিক্ষকরা নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাজুরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা হালতি বিলে নৌকা নিয়ে পিকনিকে যায়। সেখানে মুন্নি নামের এক ছাত্রীর নৌকার ইঞ্জিনের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন। পরে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102