ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নলডাঙ্গায় ছিনতাইকারীর হামলায় ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ছিনতাইকারীর হামলায় এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম অরুণ শর্মা (৫৮)।

শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে।

নিহত অরুণ শর্মা উপজেলার সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ব্যবসায়ী অরুণ শর্মা নলডাঙ্গা বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে সেতুর কাছে পৌঁছলে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে।

এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অরুণ শর্মাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102