ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজারে জঙ্গি হামলায় ৭০ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৭৬ বার পঠিত

নাইজারের সীমান্তবর্তী এলাকার দুই গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রবিবার (৩ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, চমবাঙ্গু গ্রামে হামলার ঘটনায় অন্তত ৪৯ বাসিন্দা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জারুমদারে গ্রামে হামলার ঘটনায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে আল কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়। দেশটির পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার ঘটনায় গত বছরই হাজারও মানুষ নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102