ads
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় মসজিদে ঢুকে মুসল্লিদের উপর গুলি, নিহত ১৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি মসজিদে ঢুকে মুসল্লিদের উপর হামলা চালিয়ে কমপক্ষে ১৮ জনকে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। দেশটির উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে এই ঘটনা ঘটে

সোমবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় দুই বাসিন্দার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ ঘটনা জানিয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা সোমবার ভোর ৫টার দিকে উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা কমিউনিটিতে অবস্থিত ওই মসজিদটির পাশে পৌঁছায় এবং মসজিদের ভেতরে অবস্থানরতদের গুলি করে হত্যা করে।

স্থানীয় বাসিন্দা আবদুল গনি হাসান রয়টার্সকে জানান, বন্দুকধারীরা ঘটনাস্থলে আসার পর সোজা মসজিদের দিকে যায় এবং সরাসরি নামাজরত মুসল্লিদের দিকে গুলিবর্ষণ শুরু করে। তাদের এই গুলিবর্ষণের হাত থেকে কেউই রেহাই পায়নি।

এসময় বন্দুকধারীরা ১০ জনেরও বেশি মানুষকে অপহরণ করে বলেও জানান হাসান। এছাড়া বেল্লো আয়ুবা নামে স্থানীয় আরেক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এর আগে গত ১২ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102