ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জেলেনস্কির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৩ বার পঠিত

টানা ১১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। লড়াই থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের নাগরিকদের উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা রাশিয়ার এই আগ্রাসনের আঘাত সহ্য করছেন। তিনি দেশের নাগরিকদের এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।

শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি বলেন, শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শহরগুলো থেকে শত্রুদের তাড়াতে হবে।

রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র লড়াই চলছে। সেখানে ঐতিহাসিক হস্তোমেল বিমানঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর ইরপিনে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে মস্কো।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার সতর্কতা দিয়ে বলেছেন, আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার ওপর।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে ৩০ মিনিট ধরে কথা বলেছেন। পরে টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।

অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ৩ মার্চ পর্যন্ত ২৪৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৫৫৩ জন। ১২ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102