ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাগেশ্বরী সীমান্তে দেশি পিস্তলসহ মাদকদ্রব্য উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৮ কেজি গাঁজা এবং ৪৩৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রিটারী গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের কাশিপুর কোম্পানির অধীনস্থ অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭ এর ৫ এস সাব-পিলার থেকে প্রায় ৩৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে চিহ্নিত চোরাকারবারি মৃত আবুল শেখের পুত্র মো. ফজলে রহমানের বাড়ির টয়লেটের ছাদের উপর থেকে বস্তার ভিতরে রাখা উল্লেখিত অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি ফজলে রহমানসহ বাড়ির লোকজন পালিয়ে যায়।

এ প্রসঙ্গে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, বিজিবির হাবিলদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মো. ফজলে রহমানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102