ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাচ ও মডেলিং করায় বোনকে গুলি করে হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। পাকিস্তানের রাজধানী থেকে ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারার বাসিন্দা ছিলেন ওই তরুণী।

পুলিশ জানায়, পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্থানীয় একটি পোশাক সংস্থার জন্য মডেলিং করছিলেন সিদ্রা। পাশাপাশি ফয়সালাবাদ শহরে একটি নাচের অনুষ্ঠানেও অংশ নেন। সেটাও মেনে নিতে পারেনি তার পরিবার।

পুলিশ আরও জানিয়েছে, গত সপ্তাহে সিদ্রা ফয়সালাবাদ থেকে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে এসেছিলেন। এরপরই এ ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার তার বাবা এবং ভাই হামজার সঙ্গে তার নাচ এবং মডেলিং নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্রা নাচ এবং মডেলিং করবেন বলে সিদ্ধান্তে অটল থাকেন। পরের দিন তার ভাই হামজা রাগান্বিত হয়ে সিদ্রাকে গুলি করে হত্যা করেন।

এ ঘটনায় হামজার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর তাকে আটক করা হয়। হত্যার দায় স্বীকার করেছেন হামজা।

এ বিষয়ে স্থানীয় পুলিশ অফিসার ফ্রাজ হামিদ জানান, সিদ্রার নাচের একটি ভিডিও হামজার কোনো এক আত্মীয় তাকে মোবাইলে পাঠান। এরপর রাগের মাথায় তাকে গুলি করে হত্যা করেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ফয়সালাবাদে ১৯ বছর বয়সী আয়েশা নামে এক তরুণীকে নাচ করার অপরাধে গুলি করে হত্যা করেন তার সাবেক স্বামী।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102