ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাজিরপুরে বাসচাপায় স্বেচ্ছা সেবকলীগ নেতা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শৈলদাহ এলাকায় বাসচাপায় আব্দুল্লাহ আল-মামুন (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) দুপুরের দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে মামুন তার নিজের মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘ওয়েলকাম’ নামে একটি বাস ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর সংলগ্ন শৈলদাহ এলাকায় তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে
উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিনাত তাসনীম জানান, তার মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার স্থানটি এখনও শনাক্ত হয়নি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102